০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সোনামসজিদ আমদানী-রপ্তানীকারক গ্রুপের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:১৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ৫০৯ বার পড়া হয়েছে

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর আমদানী ও রপ্তানীকারক গ্রুপের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সোনামসজিদ আমদানী ও রপ্তানীকারক গ্রুপের একরামুল হক হলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ। সভার শুরুতে সোনামসজিদ স্থলবন্দর আমদানী ও রপ্তানীকারক গ্রুপের সাবেক সভাপতি মরহুম আলহাজ্ব একরামুল হকের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। সভায় সংগঠনের সভাপতি বাবুল হাসনাত দুরুল, সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি, সহ-সাধারণ সম্পাদক সাব্বির হক, কোষাধ্যক্ষ নাজিমুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন ও দপ্তর সম্পাদক মাসুম বিল্লাহ উপস্থিত ছিলেন। এছাড়াও উপদেষ্টা মণ্ডলীর সদস্য আশিক আহমেদ, নাসিম, নুর আমিন ও মোঃ মোশারফ হোসেন উপস্থিত ছিলেন। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, আমদানি-রপ্তানি বাণিজ্য সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও ব্যবসাবান্ধব করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সভায় সংগঠনের বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব পেশ করেন কোষাধ্যক্ষ নাজিমুল হক।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গোদাগাড়ীতে ৪০০ বোতল এসকাফসহ প্রাইভেটকার জব্দয়পলাতক ২

সোনামসজিদ আমদানী-রপ্তানীকারক গ্রুপের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:১৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬