০৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তানোরে গুচ্ছ কমিটির কাছে জিম্মি উন্নয়ন কাজ

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর তানোরে রাজনৈতিক পরিচয়ের কয়েক সদস্যর ঠিকাদারের সমন্বয়ে গড়ে উঠেছে গুচ্ছ কমিটি। গুচ্ছ কমিটির সদস্যরা নামমাত্র কাজ করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে মোটাতাজা ও আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন।অল্প দিনেই ফুলেফেঁপে উঠা ঠিকাদারের বৈধ আয়ের উৎস্য ও স্থাবর-অস্থাবর সম্পদের অনুসন্ধান এখন সময়ের দাবি।

এই গুচ্ছ কমিটির কাছে তানোর ও মুন্ডুমালা পৌরসভা এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর  (এলজিইডি), উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিস জিম্মি হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। তানোরের দুটি পৌরসভা ও এলজিইডির কোনো উন্নয়ন কাজের টেন্ডার আহবান হলেই গুচ্ছ কমিটির হানা। তারা নিজেরা কাজ পেলে তো কোনো কথা নাই।কিন্ত্ত অন্যকেউ কাজ পেলেও তাকে কার্যাদেশ বিক্রি করেত বাধ্য করা হচ্ছে।

এদিকে গুচ্ছ কমিটির সদস্যরা সিডিউলের কোনো নিয়মনীতি মানছে না।তারা কাজ করছে তাদের মতো।তাদের বাস্তবায়িত কাজ সরেজমিন পরিদর্শন করা হলেই অভিযোগের সত্যতা পাওয়া যাবে।
অন্যদিকে গুচ্ছ কমিটির কাজ নিয়ে কোনো অভিযোগ তো দুরের কথা প্রশ্ন করলেই মামলা-হামলার হুমকি।তাদের দাপটে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারিগণ রীতিমতো অতিষ্ঠ। 
জানা গেছে, গ্রামগঞ্জের রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট ও স্কুলের ভবন নির্মাণ-সংস্কার কাজে এসব অনিয়ম হচ্ছে। ফলে ভাল মানের কাজ না হওয়ায় কিছুদিন পরপর সংস্কার করতে হচ্ছে। এতে এসব ঠিকাদারের পকেট ভারী হলেও সরকারি অর্থের অপচয় হচ্ছে। 
স্থানীয়রা অল্প দিনেই ফুলেফেঁপে উঠা এসব ঠিকাদারের বৈধ আয়ের উৎস্য ও স্থাবর-অস্থাবর সম্পদের অনুসন্ধান দাবি করে দুর্নীতি দমন কমিশনের (দুদুক) জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

উল্লেখ্য,অফিস সূত্র ও সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।

ট্যাগস :

শাজাহানপুরের সন্তান প্রকৌশলী আরিফুল ইসলাম সাগর পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক পদে পদোন্নতি পেলেন

তানোরে গুচ্ছ কমিটির কাছে জিম্মি উন্নয়ন কাজ

আপডেট সময় : ০১:০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬