১১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাজাহানপুরে ৮২ পিস ইয়াবাসহ যুবলীগ নেতা রাজু গ্রেফতার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:১৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ৫০৫ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার শাজাহানপুরে রবিবার (৯ আগস্ট) ৮২ পিস ইয়াবাসহ এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম রাজু। তিনি শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এবং নয় মাইল মন্ডলপাড়া গ্রামের আব্দুর রউফ এর ছেলে।

শাজাহানপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর থানার এসআই অনুপ কুমার সরকার ও এএসআই মহুবার রহমান সঙ্গীয় ফোর্সসহ রবিবার দিবাগত রাতে আড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড জামালপুর পূর্ব পাড়া এলাকার মন্ডল ট্রেডার্স এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। এসময় রাজুর দেহ তল্লাশি করে ৮২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল বলেন, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শাজাহানপুরে ৮ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধেব্যবস্থা নিতে ইউএনও’কে স্মারকলিপি দিলেনএকদল নারী

শাজাহানপুরে ৮২ পিস ইয়াবাসহ যুবলীগ নেতা রাজু গ্রেফতার

আপডেট সময় : ০৫:১৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬