০২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে দেড় কেজি গাঁজাসহ আটক ১ জন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৩৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ৫২৬ বার পড়া হয়েছে

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার গ্রামে অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা পর্যন্ত সদর মডেল থানার ঝিলিম ইউনিয়নের আতাহার গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তি হলেন আতাহার গ্রামের মৃত শালিক লালের ছেলে বাপ্পী লাল (২৪)।
চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানে বাপ্পী লালের হেফাজত থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি জানান, এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। আটক আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।

চৌধুরী ইমরুল হাসান আরও বলেন, জেলার মাদক নির্মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ট্রাফিক ও অন্যান্য আইনের প্রাথমিক ধারণা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে দেড় কেজি গাঁজাসহ আটক ১ জন

আপডেট সময় : ০৩:৩৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬