[মোঃ রবিউল ইসলাম মিনাল: প্রতিনিধি]
চাঁপাইনবাবগঞ্জের কালেক্টরেট শিশু পার্ক এলাকায় হামলার শিকার হয়ে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগে নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মো. শাহজামাল খোকন (৩৫) নামে এক ব্যক্তি।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই (রবিবার) বিকেল আনুমানিক ৫টা ৫০ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর ১ নম্বর ওয়ার্ডের কালেক্টরেট শিশু পার্ক অবস্থান করছিলেন রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার গড়ের সাঠ এলাকার বাসিন্দা মো. শাহজামাল খোকন। এ সময় প্রান্তিকপাড়ার বাসিন্দা মো. ইমন (২৫) ও মো. সোহেল (২৬)-সহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন ব্যক্তি তার ওপর হামলা চালায়।
অভিযোগে উল্লেখ করা হয়, হামলাকারীরা লোহার রড ও এসএস পাইপ দিয়ে খোকনকে এলোপাতাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর নীলাফোলা জখম করে। এ সময় তারা ভুক্তভোগীর ব্যবহৃত স্মার্টফোন এবং মানিব্যাগে থাকা নগদ ৫ হাজার ২০০ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। চলে যাওয়ার সময় ঘটনাটি কাউকে জানালে তাকে প্রাণনাশের পর লাশ গুম করে ফেলার হুমকিও দেওয়া হয়।
পরে স্থানীয়দের সহায়তায় খোকন চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। চিকিৎসা শেষে এবং স্বজনদের সাথে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ জানাতে কিছুটা বিলম্ব হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর (নবাবগঞ্জ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি
মোঃ রবিউল ইসলাম মিনাল
01712483534
রিপোর্টারের নাম 


















