০৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় টেনসিউইন ট্যাবলেট আটক

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৬৮০ পিস ভারতীয় Tensiwin 0.50 ট্যাবলেট আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, সিভিল সোর্সের দেওয়া গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধীনস্থ বিলভাতিয়া বিওপিতে কর্মরত হাবিলদার মো. এনামুল হকের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।
অভিযানটি বিলভাতিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১৯১ থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মির্জাপুর ইউনিয়নের কালিতলা গ্রামের আজাদ ডাক্তারের আমবাগানে পরিচালিত হয়।
এ সময় টহল দল মালিকবিহীন অবস্থায় ৩ হাজার ৬৮০ পিস ভারতীয় Tensiwin 0.50 ট্যাবলেট উদ্ধার করে আটক করতে সক্ষম হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত ট্যাবলেট জব্দ করে প্রয়োজনীয় সাধারণ ডায়েরি (জিডি) সম্পন্ন করার পর শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।

ট্যাগস :

আপডেট সময় : ০৩:০৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬