০২:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের যৌথ অভিযানে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

শরীয়তপুরের জাজিরায় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় দায়ের করা চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় এক আসামিকে চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ও র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জের যৌথ অভিযানে ওয়াসিম মাদবর (৩০) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব সূত্রে জানা যায়, বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন ইসলামপুর ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওয়াসিম মাদবর শরীয়তপুর জেলার জাজিরা থানার ছাব্বিশপাড়া এলাকার নূরুল ইসলাম মাদবরের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ আগস্ট শরীয়তপুরের জাজিরা থানার চর ধুপুড়িয়া চরকান্দি এলাকায় বাদী মো. দিবর সরদারের বসতবাড়িতে পূর্বপরিকল্পিতভাবে আসামিরা সংঘবদ্ধ হয়ে প্রবেশ করে। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়। পরে বাদীর বাবা আব্দুল মান্নান সরদারকে লাথি, কিল-ঘুষিসহ মারধর করে হত্যার চেষ্টা করা হয়। গুরুতর আহত অবস্থায় আব্দুল মান্নান সরদারকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পথে জাজিরার টিএন্ডটি মোড়ের আগে তিনি মারা যান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে ১৬ দফা দাবিতে ছাত্র-শ্রমিক-জনতার সমাবেশ ও র‍্যালি

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের যৌথ অভিযানে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ১২:২৮:০২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬