মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের কৃতি সন্তান প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম (সাগর) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক (Project Director) পদে পদোন্নতি লাভ করেছেন।
তার এই অর্জনের খবরে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী এবং শাজাহানপুরবাসীর মাঝে আনন্দের বন্যা বইছে। এলাকার সর্বস্তরের মানুষ তাকে অভিনন্দন জানাচ্ছেন।
স্থানীয়রা জানান, সাগর ছোটবেলা থেকেই মেধা ও পরিশ্রমের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। দীর্ঘদিন ধরে তিনি পানি উন্নয়ন বোর্ডে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন।
শুভাকাঙ্ক্ষীরা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে তিনি দেশের পানি সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। একইসঙ্গে তার কর্মদক্ষতায় শাজাহানপুর তথা বগুড়ার সুনাম দেশব্যাপী আরও ছড়িয়ে পড়বে।
এ উপলক্ষে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করে সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন তার শুভাকাঙ্ক্ষীরা।
রিপোর্টারের নাম 








