মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শাজাহানপুর উপজেলার ফুলকোট নবোদয় কারিগরী উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিনের চতুর্থ শ্রেণির কর্মচারী (দপ্তরি) আমজাদ হোসেন (৬৫) আর নেই। বুধবার (১২ আগষ্ট ২০২৬) বিকেল ৪টা ৫৫ মিনিটে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন ।
দীর্ঘদিন ধরে তিনি ফুলকোট নবোদয় কারিগরী উচ্চ বিদ্যালয়ে দপ্তরি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। কর্মজীবনে তিনি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সহকর্মীদের সঙ্গে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী, স্বজন ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার(১৩ আগষ্ট) সকাল ১০ ঘটিকার সময় ফুলকোট নবোদয় কারিগরী উচ্চ বিদ্যালয়ের মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহকর্মী, আত্নীয় স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
রিপোর্টারের নাম 
















