০৭:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাজাহানপুরে আওয়ামী লীগের প্রচার সম্পাদক আসাদুজ্জামান লিটন গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৪৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৫০২ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আসাদুজ্জামান লিটনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার মাঝিড়া ইউনিয়নের কাগজিপাড়া এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ডিবি পুলিশের একটি দল বিকেলে লিটনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে নিয়ে যায়। এ সময় তিনি অসুস্থ অবস্থায় নিজ বাড়িতে চিকিৎসাধীন থেকে বিশ্রামে ছিলেন বলে পরিবারের দাবি। এছাড়া তার বিরুদ্ধে কোনো মামলা ছিল না বলেও পরিবারের সদস্যরা দাবি করেছেন।
তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শাজাহানপুরে আওয়ামী লীগের প্রচার সম্পাদক আসাদুজ্জামান লিটন গ্রেপ্তার

শাজাহানপুরে আওয়ামী লীগের প্রচার সম্পাদক আসাদুজ্জামান লিটন গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৪৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬