নিজস্ব প্রতিবেদক
রাজশাহী তানোর ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের তানোর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
চলতি মাসের ২৪ তারিখ সোমবার তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে স্হানীয় এলাকাবাসী এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যোথ আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বশাক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, নর্দান বাংলাদেশ ক্লাস্টারের ফিল্ড অপারেশন্স-এর ডেপুটি ডিরেক্টর রাজু উইলিয়াম রোজারিও।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ভারপ্রাপ্ত ন্যাশনাল ডিরেক্টর চন্দন জেড গোমেজ, তানোর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সাহিদুল ইসলাম এবং তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোয়াজ্জেম হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন তানোর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলমগীর হোসেন, সেক্রেটারি জেনারেল ডিএম আক্কাস আলী এবং নায়েবে আমীর মাওলানা আনিসুর রহমান,লোটাস চিসিম,সিনিয়র ম্যানেজার রাজশাহী এডিপি কোর্ডিনেশন অফিস, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, তানোর ওয়াল্ড ভিশনের কর্মীবৃন্দ, উপকারভোগী সদস্য, গনমাধ্যম কর্মী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দীর্ঘদিনের উন্নয়নমূলক কার্যক্রমের স্মৃতিচারণ ও সফল বাস্তবায়নে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে তানোর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের এই আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
রিপোর্টারের নাম 
















