মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শাজাহানপুর আমরুল ইউনিয়ন যুবদলের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
রবিবার (৫ জুলাই) উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন বাবু ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা
স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুমোদিত কমিটিতে মনিরুজ্জামান মানিক-সভাপতি জাকির হোসেন – সাধারণ সম্পাদক,এবং ফারুক হোসেন কে সাংগঠনিক সম্পাদক করে সাত সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

আমরুল ইউনিয়ন কর্মী সম্মেলন পরবর্তী নতুন কমিটি অনুমোদনের খবরে যুবদলের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে আন্তরিকভাবে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন।
রিপোর্টারের নাম 











