১২:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫৯ বিজিবির পৃথক দুই অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযানে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ২৭০ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf (এসকাফ) সিরাপ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান। অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ জুলাই রাতে এ দুটি অভিযান পরিচালনা করা হয়। বিজিবি জানায়, প্রথম অভিযানে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের পাকা সড়কে অভিযান চালিয়ে মালিকবিহীন ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ উদ্ধার করে।
একই রাতে চৌকা বিওপির আরেকটি টহল দল সীমান্ত পিলার ১৭৫/২-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মনাকষা ইউনিয়নের রাঘববাটি গ্রামে অভিযান চালিয়ে মালিকবিহীন আরও ৭০ বোতল এসকাফ সিরাপ জব্দ করে।
বিজিবি সূত্রে জানা গেছে, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) গত তিন মাসে সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে ১০ জন আসামিকে আটকসহ প্রায় ১১ হাজার ২৪৪ বোতল ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, “দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তানোরে ফসলি জমি থেকে কৃষকের লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫৯ বিজিবির পৃথক দুই অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

আপডেট সময় : ০৩:১৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬