১১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গোমস্তাপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও পিকআপ জব্দ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৩৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ৫২৭ বার পড়া হয়েছে

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার নুনগোলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র এবং একটি নম্বরপ্লেটবিহীন পিকআপ জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার (৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নুনগোলা বাসস্ট্যান্ড এলাকার একটি বাড়িতে কয়েকজন ব্যক্তি আম ব্যবসায়ীর পরিচয়ে ভাড়াটিয়া হিসেবে অবস্থান করছেন। তাদের কাছে দেশীয় অস্ত্র রয়েছে এবং তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন বলে তথ্য পায় পুলিশ।
সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা পুলিশ ও রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজনের সহায়তায় ৬ জনকে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে আটক করা হয়। তবে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হন।
আটককৃতরা হলেন— ইমরান হোসেন (২২), সাইফুল মন্ডল (৪০), মুন্না হাসান (১৯), আসিফ হোসেন (২১), শান্ত (২৭) ও রতন আলী (৩৫)। তাদের বাড়ি ঝিনাইদহ, কুষ্টিয়া ও পাবনা জেলার বিভিন্ন এলাকায়।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের স্বীকারোক্তি ও দেখানো মতে রাত ১০টার দিকে রহনপুর রেলস্টেশন সংলগ্ন নিমতলা এলাকা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি নম্বরপ্লেটবিহীন পিকআপ উদ্ধার করা হয়।
অভিযানে জব্দ করা আলামতের মধ্যে রয়েছে একটি বোল্ট কাটার, একটি লোহার রড, একটি হাতুড়ি, একটি দুফলা, দুটি হাঁসুয়া এবং একটি নম্বরপ্লেটবিহীন পিকআপ।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গ্রেপ্তার ও পলাতক ব্যক্তিরা বিভিন্ন ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, দস্যুতা ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য হিসেবে বিভিন্ন এলাকায় একাধিক ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় গোমস্তাপুর থানায় পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫৯ বিজিবির পৃথক দুই অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

গোমস্তাপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও পিকআপ জব্দ

আপডেট সময় : ০৮:৩৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬