১১:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটিতে শাজাহানপুরের দুই নেতা স্হান পাওয়ায় সহকর্মীদের মধ্যে বইছে আনন্দের জোয়ার

মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

বাংলাদেশ দলিল লেখক সমিতি (বাদলেস)-এর রাজশাহী বিভাগীয় ও কেন্দ্রীয় কমিটির অনুমোদনে বগুড়ার শাজাহানপুর উপজেলা শাখার ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। একই সঙ্গে উপজেলা শাখার সভাপতি মো. ছাইফুল ইসলাম কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় শাখার দলিল লেখকদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
এ উপলক্ষে (৪ জুলাই) শনিবার শাজাহানপুর উপজেলা শাখার দলিল লেখকবৃন্দ নবনির্বাচিত দুই নেতাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় উপস্থিত সদস্যরা তাঁদের নেতৃত্ব, কর্মদক্ষতা, স্বচ্ছতা এবং সংগঠনের প্রতি দীর্ঘদিনের নিষ্ঠা ও নিরলস পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন।
বক্তারা বলেন, শাজাহানপুর উপজেলা শাখার নেতৃবৃন্দের বলিষ্ঠ নেতৃত্ব ও সাংগঠনিক কর্মকাণ্ডের ধারাবাহিক সফলতার স্বীকৃতি হিসেবেই কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে। তাঁদের এ অর্জনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং দলিল লেখকদের অধিকার ও পেশাগত উন্নয়নে নতুন মাত্রা যোগ হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল গফুর মৃধা ও মনিরুজ্জামান মিঠুন, সহ-সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান অনু, সহ-সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান, দপ্তর সম্পাদক আজাদ হোসেন, কোষাধ্যক্ষ ফরহাদ হোসেন, সহ-কোষাধ্যক্ষ সোহানুর রহমান মোসলেম, কার্যনির্বাহী সদস্য আব্দুল মান্নান, আব্দুর রহিম, এনামুল ঘোষ, সাবেক সভাপতি আরিফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজার রহমান, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এএসএম ফেরদৌসসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দলিল লেখকদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে শীর্ষ হেরোইন ব্যবসায়ী সহ ৪ জন গ্রেপ্তার

বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটিতে শাজাহানপুরের দুই নেতা স্হান পাওয়ায় সহকর্মীদের মধ্যে বইছে আনন্দের জোয়ার

আপডেট সময় : ১১:১৩:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬