মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের বামুনিয়া মণ্ডলপাড়া গ্রামে আকাশ (২৪) নামের এক যুবক পারিবারিক বিষয়ে অভিমান করে আত্মহত্যা করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আকাশ দীর্ঘদিন ধরে বিয়ের জন্য পরিবারের কাছে অনুরোধ করে আসছিলেন। পারিবারিক আর্থিক ও অন্যান্য কারণে বিয়ে বিলম্বিত হওয়ায় তিনি মানসিকভাবে হতাশ হয়ে পড়েন।
গত শনিবার(২০ জুন) সন্ধ্যা থেকে রাতের মধ্যে কোনো এক সময় নিজ বাড়িতে তিনি মারা যান বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে বিষয়টি পারিবারিক অভিমানজনিত আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।এ ধরনের ঘটনায় স্থানীয়ভাবে শোকের ছায়া নেমে এসেছে।
মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
রিপোর্টারের নাম 
















