০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তানোরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
দেশব্যাপী বাস্তবায়নাধীন ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) তানোর জোনের আয়োজনে পুনঃখননকৃত খাল পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির ২০০০০ গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
১৫ জুন সোমবার বিএমডিএ তানোর জোনের উদ্যোগে বাধাইড় ইউনিয়নের (ইউপি) ধামধুম- ভূষনা খাল পাড়ে রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) ও বিএমডিএর পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ নাঈমুল হাছান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খাঁন, সার্কেল এসপি (গোদাগাড়ী) মীর্জা আব্দুস সালাম, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী নাইমুল হাসান। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি একইদিন বিএমডিএ খননকৃত তালন্দ ইউনিয়নের (ইউপি) লব্ব্যাতলা খাল সহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। তিনি বিএমডিএ তানোর জোনেন সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শন কালে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি সকলকে অন্তত একটি করে গাছ রোপণ এবং রোপণকৃত গাছের যথাযথ পরিচর্যার আহ্বান জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

​ভোলাহাটে ৫৯বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

তানোরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় : ০২:১৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬