০৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে চাঁপাইনবাবগঞ্জে সমন্বয় সভা অনুষ্ঠিত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৫৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৫২০ বার পড়া হয়েছে

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
‘গ্রাম আদালত কার্যক্রম’ সম্পর্কে ব্যাপক জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) বিকাল সাড়ে ৩টায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ।
এসময় উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, যুব উন্নয়ন, সমাজসেবা, মহিলা বিষয়ক ও কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দসহ জেলার বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা।
সভায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের নিয়মিত কার্যক্রমের সঙ্গে গ্রাম আদালত বিষয়ক সচেতনতা কার্যক্রম সংযুক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়। অংশগ্রহণকারীরা নিজ নিজ দপ্তর ও প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সচেতনতা বৃদ্ধিতে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উল্লেখ্য, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় পরিচালিত হচ্ছে। প্রকল্পটির বাস্তবায়ন সহযোগী সংস্থা হিসেবে কাজ করছে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নাচোল থানায় বৃক্ষ রোপণ করেন–পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস

গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে চাঁপাইনবাবগঞ্জে সমন্বয় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৫৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬