নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর তানোরে সাব রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী, দলিল লেখক ও নকল নবিসদের সা মতবিনিময় হরেছেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকলের কথা শোনেন তিনি। এসময় উপস্থিত ছিলেন তানোর সাব রেজিষ্টার ইয়াসির আরাফাত, রাজশাহী জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. ওবায়দুল্লাহ।
তানোর উপজেলা জামায়াতের আমীর আলমগীর হোসেন, সেক্রেটারি ডিএম আক্কাস আলী, জামায়াত নেতা আজাহার আলী, দলিল লেখক সমিতির সভাপতি আব্দুস সামাদ, সম্পাদক গোরাম রাব্বানী, রায়হান আলী, কোষাধ্যক্ষ সোহেল রানাসহ তানোর সাব রেজিষ্ট্রি অফিসের সকল স্টাফ, সকল দলিল লেখক ও সকল নকল নবিসসহ দলীয় নেতা কর্মী ও সুধীজনসহ জমি রেজিষ্ট্রি করতে আসা ক্রেতা বিক্রেতারা উপস্থিত ছিলেন। দরিল লেখক রয়েছেন ১৬০ জন নকল নবিস ৪৫ জন।। দলিল লিখে ৪শ’ টাকা ৫শ’ টাকা পায়।
এব্যাপারে রাজমাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান বলেন, আজ দলিল লেখক ও নকল নবিসসহ সাব রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তাদের সমস্যা ও সম্ভাবনার কথা শুনতে এসেছিলাম। শুনলাম তাদের সমস্যা গুলো আমি আইন মন্ত্রী ও সংসদে সকলের সামনে তুলে ধরে দলিল লেখক ও নকল নবিসসহ কর্মচারীরা যেন সরকারী সুযোগ সুবিধা পায় সে ব্যবস্থার করার জন্য অনুরোধ করবো ইনশাআল্লাহ।
রিপোর্টারের নাম 








