০১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শাজাহানপুরে মোবাইলে ডেকে নিয়ে ৮ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৪৭:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ৫০৩ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার শাজাহানপুরে পায় আটটি মামলার আসামি রকি (৩২) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে শাজাহানপুর উপজেলাধীন গণ্ডগ্রাম উত্তরপাড়া এলাকার বেলাল হোসেনের ছেলে।

বৃহস্পতিবার ২৩ এপ্রিল দুপুরে শাজাহানপুর উপজেলার বনানী গাক চক্ষু হাসপাতালের সামনে প্রকাশ্য দিবালোকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি এলাকায় ইট-বালুর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তবে অস্ত্র, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে অনেক গুলো মামলা রয়েছে। দুপুর সোয়া একটার দিকে হাসপাতালের সামনে রকিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এর আগে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এছাড়াও ঘটনাস্থল থেকে দুটি হাতুড়ি ও দুটি দা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে রকিকে ঘটনাস্থলে ডেকে এনে হত্যা করা হয়েছে।

কৈগাড়ি ফাঁড়ির ইনচার্জ আবু সুফিয়ান বলেন, রকির বিরুদ্ধে অস্ত্র, মাদক, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতিসহ প্রায় ৮টি মামলা রয়েছে। ঈদের আগে তিনি জামিনে কারাগার থেকে মুক্ত হন।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রকির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। সেখানে তার মোটরসাইকেল পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শাজাহানপুরে মোবাইলে ডেকে নিয়ে ৮ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

শাজাহানপুরে মোবাইলে ডেকে নিয়ে ৮ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৭:৪৭:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬