মিজানুর রহমান মিলন,
বগুড়া জেলা প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়া জেলা শাখার সাবেক আহ্বায়ক মোঃ খাদেমুল ইসলাম খাদেম এর ছোট বোন
শেরপুর উপজেলার ছোনকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ও সহকারি অধ্যাপক শফিকুল আলম পলাশের স্ত্রী তাজমিনা সুলতানা রিপা আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১:৩০ ঘটিকায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।
মরহুমার নামাজে জানাযা আজ রাত ১০টায় ছোনকায় (শশুরবাড়ি) নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়েছে । তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান সহ জেলা যুবদলের নেতৃবৃন্দ । নেতৃদ্বয় আজ এক শোকবার্তায় মোঃ খাদেমুল ইসলাম খাদেম এর ছোট বোন তাজমিনা সুলতানা রিপা’র রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন । মহান আল্লাহ তায়ালা মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন । আমিন ।
রিপোর্টারের নাম 













