১০:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
​চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার অবসরপ্রাপ্ত সম্মানিত কর্মকর্তা ও কর্মচারীদের এক ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে পৌর সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকারের উপ-পরিচালক (ডিডিএলজি) ও পৌরসভার প্রশাসক জনাব উজ্জ্বল কুমার ঘোষ। সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী সংসদের সভাপতি জনাব মো: এনামুল হক।

বিদায়ী অনুষ্ঠানে বক্তারা অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘ কর্মজীবনের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। তারা বলেন, একটি প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে অভিজ্ঞ কর্মীদের ভূমিকা অপরিসীম। কর্মজীবন থেকে অবসর নিলেও তাদের অভিজ্ঞতা ও পরামর্শ পৌরসভার ভবিষ্যৎ পথচলায় সহায়ক হবে।
​সংবর্ধনা শেষে বিদায়ী কর্মীদের হাতে সম্মাননা স্মারক ও বিশেষ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এসময় পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:০১:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬