০৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শাজাহানপুরে বিয়ের দাবিতে বিষের বোতল হাতে নিয়ে কলেজছাত্রীর অনশন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:০০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ৫১০ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

বগুড়া শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের নয়মাইল এলাকার জামালপুর গ্রামে বিয়ের দাবিতে এক কলেজছাত্রী অনশন করেছেন। সোমবার (১৩ এপ্রিল ২০২৬) তিনি গনি মিয়ার পুত্র সিয়াম ওরফে শাহেদের বাড়িতে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন।

অভিযোগে জানা যায়, বার আঞ্জুল গ্রামের বাসিন্দা রিমি একজন কলেজ পড়ুয়া এতিম মেয়ে। তিনি দাবি করেন, বিয়ের প্রলোভন দেখিয়ে শাহেদ একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে গত এক মাস ধরে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।
স্থানীয়রা জানান, ঘটনার পর সিয়ামের প্রভাবশালী আত্মীয়রা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মেয়েটিকে তার বাড়িতে রেখে যান। তবে এখনো বিয়ের বিষয়ে কোনো নিশ্চিত সিদ্ধান্ত হয়নি।

এদিকে মেয়েটি বিয়ে না হলে আত্মহত্যার হুমকি দিয়েছেন বলে জানা গেছে। এতে তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

শাজাহানপুরে বিয়ের দাবিতে বিষের বোতল হাতে নিয়ে কলেজছাত্রীর অনশন

আপডেট সময় : ০৮:০০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬