১১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীর বাগমারায় এলপিজি গ্যাস বেশি দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান 

মোঃ খোরশেদ আলম 

রাজশাহীর বাগমারায় এলপিজি গ্যাস বেশি দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৬ মার্চ -২০২৬) তাহেরপুর পৌরসভার হাটে নিত্যপ্রয়োজনীয় পণ্য, বিশেষ করে এলপিজি গ্যাসের মূল্য মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় দুই ব্যবসায়ীকে মোট ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।এর মধ্যে তাহেরপুরের আরবি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বেল্লাল হোসেনকে ১ হাজার টাকা এবং অপর ব্যবসায়ী আতিককে ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁঞা।এ সময় তিনি জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শাজাহানপুরে মোবাইলে ডেকে নিয়ে ৮ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

রাজশাহীর বাগমারায় এলপিজি গ্যাস বেশি দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান 

আপডেট সময় : ১২:০৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬