মোঃ খোরশেদ আলম
রাজশাহীর বাগমারায় এলপিজি গ্যাস বেশি দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৬ মার্চ -২০২৬) তাহেরপুর পৌরসভার হাটে নিত্যপ্রয়োজনীয় পণ্য, বিশেষ করে এলপিজি গ্যাসের মূল্য মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় দুই ব্যবসায়ীকে মোট ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।এর মধ্যে তাহেরপুরের আরবি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বেল্লাল হোসেনকে ১ হাজার টাকা এবং অপর ব্যবসায়ী আতিককে ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁঞা।এ সময় তিনি জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 











