১২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:০৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৫৪ বার পড়া হয়েছে

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
‘জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি’ এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও যথাযোগ্য মর্যাদায় জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে নবমবারের মতো জেলা সরকারি গণগ্রন্থাগার, চাঁপাইনবাবগঞ্জ-এর উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী ও গ্রন্থাগার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে আয়োজিত র‌্যালিটি জেলা সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে গ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম ওয়াসিম ফিরোজ এবং বিশিষ্ট শিক্ষাবিদ ও চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সাজিয়া আফরিন। আলোচনায় আরও অংশগ্রহণ করেন অভিভাবকবৃন্দ, শিক্ষক, নবীন ও প্রবীণ পাঠক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গ্রন্থাগারের ভূমিকা অপরিসীম। প্রযুক্তির অগ্রগতির মধ্যেও বই পাঠের অভ্যাস ধরে রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চায় আগ্রহী করে তুলতে গণগ্রন্থাগারগুলোকে আরও কার্যকর করে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠান শেষে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৩টি গ্রুপে ১৪ জন, বইপাঠ প্রতিযোগিতায় উন্মুক্ত গ্রুপে ৬ জন, রচনা প্রতিযোগিতায় নবম-স্নাতকোত্তর গ্রুপে ৩ জন এবং উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় ২টি গ্রুপে ৬ জনসহ মোট ২৯ জন বিজয়ীকে সম্মাননা প্রদান করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নাচোল থানায় বৃক্ষ রোপণ করেন–পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন

আপডেট সময় : ১২:০৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬