০৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় পণ্য আটক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৩৯:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ৫৯১ বার পড়া হয়েছে

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামস্থ জনৈক শমসের আম বাগানে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট মজুদ করছে। সেই তথ্যের ভিত্তিতে অদ্য ২৫ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ০৫:২০ ঘটিকায় আজমতপুর বিওপি হতে ০১টি বিশেষ টহল দল ঐ এলাকায় অভিযান পরিচালনা করে এবং ৩৪৯০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (Tensiwin) এবং ৪৮ বোতল ফেন্সিডিল এর বিকল্প ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপ আটক করতে সক্ষম হয়। এ সময় চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে গেলে এর সাথে জড়িত কাউকে আটক করা যায়নি। আটক নেশাজাতীয় ট্যাবলেটগুলোর বিষয়ে বিজিবি’র পক্ষ হতে আইনি প্রক্রিয়ার কাজ চলমান। প্রসঙ্গত, এই ব্যাটালিয়ন বিগত ০২ মাসে সীমান্তে অভিযান চালিয়ে এ যাবৎ ২২০০ বোতল ফেন্সিডিল এর বিকল্প কয়েক ধরনের নেশাজাতীয় সিরাপ এবং ২৬৩০০ পিস নেশাজাতীয় ট্যাবলেট আটক করেছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, *জাতির বৃহত্তর স্বার্থে সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি’র সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে, যা ভবিষ্যতেও চলমান থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

​গোদাগাড়ীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি, আদালতে মামলা

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় পণ্য আটক

আপডেট সময় : ০৮:৩৯:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬