০৫:২১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার মহাস্থান হাটে বিক্রি হচ্ছে রঙ্গিলা জাতের ফুলকপি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:০৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ৫৭২ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিলন,
স্টাফ রিপোর্টারঃ

শীতকালীন সবজি হিসেবে সাধারণত সাদা জাতের ফুলকপির আধিপত্য থাকলেও এবার বাজারে প্রচুর পরিমানে দেখা গেল ব্যতিক্রমী রঙ্গিলা জাতের হলুদ ফুলকপি। উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ সবজির বাজার হিসেবে পরিচিত বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান হাটে চেনা সাদা সবজির রঙ্গিন রূপ দেখে থমকে দাঁড়াচ্ছেন ক্রেতা ও দর্শনার্থীরা। স্থানীয়ভাবে এখনো রঙিন ফুলকপির চাষ শুরু না হলেও পার্শ্ববর্তী নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা থেকে দুই কৃষি উদ্যোক্তা আবু হোসাইন ও ফিরোজ আহম্মেদ তাদের উৎপাদিত রঙ্গিলা জাতের হলুদ ফুলকপি মহাস্থান হাটে বিক্রি করতে এনেছেন। ভালো দাম ও বাজারে চাহিদা থাকায় তারা এই নতুন জাতের ফুলকপি চাষে আগ্রহী হয়ে ওঠেন। হাটে রঙ্গিলা জাতের হলুদ ফুলকপি প্রতি মণ ১২০০ থেকে ১৬০০ টাকায় বিক্রি হচ্ছে, যা সাধারণ সাদা ফুলকপির তুলনায় বেশি। এক পাইকারি ক্রেতা জানান, সাদা ফুলকপির তুলনায় রঙ্গিলা জাতের ফুলকপির চাহিদা বেশি এবং দামও ভালো পাওয়া যাচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তানোরে ফসলি জমি থেকে কৃষকের লাশ উদ্ধার

বগুড়ার মহাস্থান হাটে বিক্রি হচ্ছে রঙ্গিলা জাতের ফুলকপি

আপডেট সময় : ০১:০৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬