০৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরিকত্রীকরণ শীর্ষক কর্মশালা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:০০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • ৬১১ বার পড়া হয়েছে

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরিকত্রীকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারী) দুপুরে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় কর্মশালার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ইমপ্রুভমেন্ট সাসটেইনেবল রিইইন্টিগ্রেশন অব বাংলাদেশী রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কর্মশালায় নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধি, বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ, অ্যাডভোকেসি ও নানাবিধ সহযোগিতামূলক কার্যক্রমের বিষয়ে আলোচনা হয়।

কর্মশালায় বক্তারা বলেন, ক্ষতিগ্রস্ত প্রবাস ফেরত ব্যক্তিরা বিভিন্নভাবে হেয় হয়। এমনকি আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হয় তারা। তাই তাদেরকে এই প্রকল্পের মাধ্যমে স্বাবলম্বী হতে ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। এই প্রকল্পের অধীনে ক্ষতিগ্রস্ত বিদেশ ফেরত অভিবাসীদের মনোসামজিক কাউন্সেলিং, প্রয়োজনীয় রেফারেল সার্ভিস প্রদান, অর্থনৈতিক পুনরেকত্রীকরণসহ নিরাপদ অভিবাসনে সচেতনতা বৃদ্ধি করতে মাঠ পর্যায়ে কাজ করা হচ্ছে৷ কর্মশালায় বিদেশ ফেরত অভিবাসী ও তাদের পরিবারের সদস্যরা তাদের বিভিন্ন ভোগান্তির তথ্য তুলে ধরেন।

বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউল হক কমলের সভাপতিত্বে কর্মশালার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বালিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান। এসময় আরও উপস্থিত ছিলেন, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোমেনা খাতুন, মাইগ্রেশান প্রোগ্রামের সাইকোসোশ্যাল কাউন্সিলর ইফফাত আরা রাখি, সেক্টর স্পেশালিষ্ট ইকোনমিক রিইন্টিগ্রেশন মো. হুমায়ুন কবীর, প্রোগ্রাম অর্গানাইজার মো. মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক সারমিন আখতারসহ শিক্ষক, নাগরিক সমাজের প্রতিনিধি, বিদেশ ফেরত অভিবাসী ও তাদের পরিবারের সদস্যরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তানোরে তরুণ যুবকের ব্যতিক্রমী উদ্যোগ: অন্যায়ের প্রতিবাদে স্মৃতি ধরে রাখতে বৃক্ষরোপণ

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরিকত্রীকরণ শীর্ষক কর্মশালা

আপডেট সময় : ০২:০০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫