মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শাজাহানপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ পিছ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. মাহমুদুল হাসান (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার এক সহযোগী কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
শুক্রবার (২৮ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে উপজেলার চোপিনগর ইউনিয়নের ক্ষুদ্র-কুষ্টিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করে শাজাহানপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবালের সার্বিক তত্ত্বাবধানে এসআই আব্দুস সালাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাহমুদুল হাসানকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাহমুদুল হাসান উপজেলার বৃ-কুষ্টিয়া তালতলা গ্রামের মঞ্জুর আলমের ছেলে।
পুলিশ জানায়, অভিযানের সময় মাহমুদুলের সঙ্গে থাকা তার সহযোগী হিসেবে ক্ষুদ্র-কুষ্টিয়া গ্রামের আপাল উদ্দিনের ছেলে মো. হাসান (২২)-এর নাম জানা যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে হাসান কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও বলেন, মাদক ও সন্ত্রাস দমনসহ শাজাহানপুর থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 


















