০৭:২২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ১৬ দফা দাবিতে ছাত্র-শ্রমিক-জনতার সমাবেশ ও র‍্যালি

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে ‘দেশবিরোধী’ সকল চুক্তি বাতিল, বিশ্বজুড়ে মুসলিম নির্যাতন বন্ধ এবং ইসলাম, ঈমান ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষাসহ ১৬ দফা দাবিতে সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকালে ‘ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা’র আয়োজনে জেলা শহরের শান্তিমোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মিলাদ শরীফ পাঠ করা হয়। পরে শান্তিমোড় থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বারোঘরিয়ায় গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা পবিত্র ১২ রবিউল আউয়াল সর্বোচ্চ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পালনের দাবি জানান। এ উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা, বিশেষ বাজেট বরাদ্দ, বিভিন্ন প্রতিষ্ঠানে মিলাদ মাহফিল এবং রাষ্ট্রীয়ভাবে কর্মসূচি গ্রহণের দাবি তুলে ধরেন তারা। একই সঙ্গে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের দাবি জানানো হয়।
বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে গৃহীত ও প্রক্রিয়াধীন বিভিন্ন চুক্তি এবং ১৩৩টি অধ্যাদেশ বাতিল করতে হবে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য, সামরিক ও প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে সম্পাদিত বা প্রক্রিয়াধীন চুক্তি পুনর্বিবেচনার দাবি জানান তারা। পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানে মসজিদ নির্মাণের দাবি এবং ভারত, ইউরোপ ও আমেরিকাসহ বিদেশি দেশ থেকে পণ্য আমদানি কমিয়ে দেশীয় পণ্য ব্যবহারে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।
এ সময় সমকামিতা-সংশ্লিষ্ট কার্যক্রম বন্ধে কঠোর আইন প্রণয়ন এবং বিদেশি অর্থায়নে পরিচালিত এনজিওগুলোর কার্যক্রম নিষিদ্ধের দাবি জানানো হয়। বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে বন্ধ্যাকরণ ও টিকাদান কর্মসূচির পরিবর্তে কুকুর নিধনের দাবি জানিয়ে মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান বক্তারা। দেশের নিজস্ব খনি ও খনিজ সম্পদ কাজে লাগিয়ে আমদানিনির্ভরতা কমানো এবং বাপেক্স ও পেট্রোবাংলার সক্ষমতা বাড়ানোর দাবিও তুলে ধরা হয়। শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্যবই থেকে ইসলামবিরোধী বিষয় বাদ দেওয়া, গান-বাজনা ও নৃত্যসহ বিভিন্ন কার্যক্রম বন্ধ এবং শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, জাতীয় নিরাপত্তা জোরদারে প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে এবং সেনাবাহিনীকে আধুনিক ও স্বনির্ভর সামরিক শক্তিতে রূপান্তরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। পর্দানশীন নারীদের ছবি ছাড়াই আঙুলের ছাপের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র প্রদানের ব্যবস্থার দাবিও জানান তারা।
সমাবেশ থেকে বক্তারা ঈমান-ইসলাম, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে দেশের শাসকদের সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য দোয়া করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে ১৬ দফা দাবিতে ছাত্র-শ্রমিক-জনতার সমাবেশ ও র‍্যালি

চাঁপাইনবাবগঞ্জে ১৬ দফা দাবিতে ছাত্র-শ্রমিক-জনতার সমাবেশ ও র‍্যালি

আপডেট সময় : ০১:২২:২১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬