০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জ জহুরপুর সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৯৩ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৫ আগস্ট) ভোর ৪টা ৪০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীন জহুরপুর বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। বিজিবি জানায়, শিবগঞ্জ উপজেলার নারায়নপুর ইউনিয়নের কালুপুর গ্রামে অভিযান চালিয়ে এসব এস্কাফ সিরাপ জব্দ করা হয়। জব্দ করা ৯৩ বোতল এস্কাফ সিরাপের আনুমানিক বাজারমূল্য ৩৭ হাজার ২০০ টাকা। পরে জব্দকৃত মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে। ৫৩ বিজিবি সূত্রে আরও জানা যায়, চলতি আগস্ট মাসে ব্যাটালিয়নের বিভিন্ন অভিযানে ভারতীয় ৩৬৭ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ এবং ১১৫ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি নিরলসভাবে কাজ করছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে ১৬ দফা দাবিতে ছাত্র-শ্রমিক-জনতার সমাবেশ ও র‍্যালি

চাঁপাইনবাবগঞ্জ জহুরপুর সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

আপডেট সময় : ১২:৩০:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬