০১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে শাজাহানপুরে জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ৫০৬ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

১৬ই জুলাই শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শাজাহানপুর উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকাল সাড়ে ৫টায় মাঝিড়া বন্দরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি বন্দরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মাঝিড়া বন্দরে যেয়ে শেষ হয়।

র‍্যালি পূর্বক এক সংক্ষিপ্ত সমাবেশে শাজাহানপুর উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের আত্মত্যাগের বিনিময়েই দেশ আজ নতুন করে গণতন্ত্র ও ইনসাফের পথে যাত্রা শুরু করেছে। শহীদদের স্বপ্ন বাস্তবায়নে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সকল প্রকার জুলুম, দুর্নীতি ও বৈষম্যমুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুস সালাম, সহকারী সেক্রেটারি হাফেজ মোকলেছুর রহমান মুকুল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তারেকুল ইসলাম তারেক, বায়তুলমাল সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মোমিন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি প্রভাষক মাওলানা কাওসার আলী, অফিস সম্পাদক অধ্যাপক গাজীউর রহমান, মিডিয়া বিভাগের সভাপতি ও শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার আতিকুর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মান্নান, মাওলানা আনোয়ারুজ্জামান আনোয়ার, মাওলানা আব্দুর রশিদ, মাওলানা আব্দুর রউফ খাঁন, মজলিশে শূরা সদস্য মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা হযরত আলী ও মাওলানা ফজলুর রহমান।

এছাড়াও ইসলামী ছাত্রশিবির শাজাহানপুর শহর শাখা সভাপতি আবু হাসান, পূর্ব শাখার সভাপতি সাকিরুল ইসলাম ও দক্ষিণ শাখার সভাপতি জোবায়ের আহমেদ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

​গোদাগাড়ীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি, আদালতে মামলা

১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে শাজাহানপুরে জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

আপডেট সময় : ০৬:১০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬