১১:০৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নাচোল থানায় বৃক্ষ রোপণ করেন–পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস

ইমাম হাসান জুয়েল চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বর্তমান সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টায় নাচোল থানা চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) একরামুল হক এবং নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ। অনুষ্ঠানে পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সকলকে আরও বেশি করে বৃক্ষরোপণ ও বৃক্ষের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নাচোল থানায় বৃক্ষ রোপণ করেন–পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস

নাচোল থানায় বৃক্ষ রোপণ করেন–পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস

আপডেট সময় : ০৫:০৩:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬