স্টাফ রিপোর্টার খোরশেদ আলম
রাজশাহীর বাগমারায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন চলতি বছরের আগস্ট মাসের শেষের দিকে তফসিল ঘোষণা করে অক্টোবর মাস থেকে ধাপে ধাপে সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন (ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন, উপজেলা ও জেলা পরিষদ অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে।
বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মীর শাহে আলমও জানিয়েছেন, বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে প্রস্তুতির বার্তা আসার পর থেকেই দেশের বিভিন্ন এলাকার মতো রাজশাহীর বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়নেও শুরু হয়েছে নির্বাচনী আলোচনা।
রাজশাহীর বাগমারার আউচপাড়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীর তালিকায় রয়েছেন। ১, প্রভাষক মোঃ আঃ জলিল প্রামানিক, বাগমারা উপজেলা কৃষক দলের আহবায়ক।
২ , মোঃ শাফিকুল ইসলাম ( সাফি) আউচপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি। ৩ , মোঃ আয়নাল হক ( বংলাদেশ জমায়াতী ইসলামের প্রার্থী) ।
৪ , মোঃ শফিকুল ইসলাম , ( স্বতন্ত্র প্রার্থী ) কোন দলীয় পদ নাই। ৫ , মোঃ শামীম আল মামুন ( বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক।
৬ , মোঃ আঃ জলিল সরদার ( আউচপাড়া ইউনিয়নে সাবেক যুব দলের সভাপতি। মাঠে সক্রিয় হয়ে উঠেছেন এবং ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন।
এরই ধারাবাহিকতায় বাগমারা উপজেলার ৫নং আউচপাড়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছেন প্রভাষক মোঃ আঃ জলিল প্রামানিক।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণ মূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো সহ নানা মানবিক কার্যক্রমের মাধ্যমে তিনি ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছেন।
এলাকার অনেক ভোটার মনে করছেন, জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলে তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করবেন।
সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক মোঃ আঃ জলিল প্রামানিক বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পেলে সততা, জবাবদিহিতা ও জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আউচপাড়া ইউনিয়নের উন্নয়নে কাজ করবো । জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।
রিপোর্টারের নাম 

















