নিজস্ব প্রতিবেদক..
রাজশাহীর মোহনপুর উপজেলার ডুবির বিলে ভুল ঔষুধ প্রয়োগে প্রায় ২শ’ মন মাছ মরে যাওয়ার ঘটনায় শ্যামপুর বাজারের মেসার্স মহসিন কৃষি ঘরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেয়াদউত্তীর্ন মালামাল জব্দ ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্প্রতিবার বিকালে (৯ জুলাই) কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মতিনের প্রসিকিউশনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার।
উক্ত অভিযানে মহসিন কৃষি ঘরের বিভিন্ন অনিয়মসহ
মেয়াদোত্তীর্ণ পণ্য, পণ্যের লেবেল অল্টার করা ও অনুমোদনহীন পণ্য বিক্রয়ের অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় এর সত্ত্বাধিকারীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৫০,০০০ টাকা অর্থদন্ড করা হয়। অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয়।
রিপোর্টারের নাম 
















