১১:২১ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

র‍্যাব-৫ এর অভিযানে ৯২ বোতল এস্কাপ সিরাপসহ শিবগঞ্জে মাদক কারবারি গ্রেপ্তার

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার সাহাবাজপুর ইউনিয়নের আব্দুলপাড়া থেকে ৯২ বোতল এস্কাপ সিরাপ সহ মোঃ আল আমিন ইসলাম ওরফে আলামিন (১৯) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫ ।
গ্রেফতারকৃত আলামিন শিবগঞ্জ থানার বালিয়াদিঘী মধ্যপাড়া এলাকার ফজলু মমিনের ছ
র‍্যাব জানায়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং সব ধরণের অপরাধ নিয়ন্ত্রণে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই অগ্রণী ভূমিকা পালন করে আসছে । এরই ধারাবাহিকতায়, গতকাল মঙ্গলবার (০৭ জুলাই) র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত টহল এবং অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে বের হয় । দলটি শিবগঞ্জ থানাধীন কানসাট বাইপাস এলাকায় অবস্থান করাকালীন নিজস্ব গোয়েন্দা সূত্রে একটি গোপন সংবাদ পায় ।

সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সাহাবাজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ আব্দুলপাড়া সাকিনের সোনা মসজিদ স্থলবন্দর সংলগ্ন কবির এন্টারপ্রাইজ অফিসের পূর্ব পাশের ফাঁকা জায়গায় এক ব্যক্তি অবৈধ মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে । প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য র‍্যাবের আভিযানিক দলটি দ্রুত সরকারী গাড়ীযোগে ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে । এ সময় মাদক কারবারি মোঃ আল আমিন ইসলামকে আটক করা হয় এবং তাঁর হেফাজতে থাকা একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৯২ বোতল Eskuf উদ্ধার ও জব্দ করা হয় ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত

র‍্যাব-৫ এর অভিযানে ৯২ বোতল এস্কাপ সিরাপসহ শিবগঞ্জে মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ১২:০৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬