মিজানুর রহমান মিলন,
স্টাফ রিপোর্টার :
বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের শিচারপাড়া গুচ্ছগ্রামে রাজিয়া সুলতানা (১৬) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, চিরকুট লিখে রেখে সে নিজ ইচ্ছায় গলায় ফাঁস দিয়ে আ’ত্ম’হ’ত্যা করেছে।
শনিবার (৪ জুলাই) সকালে নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত রাজিয়া সুলতানা স্থানীয় রিকশাচালক আবু সাঈদ খন্দকারের মেয়ে।
নিহত রাজিয়ার বাবা আবু সাঈদ খন্দকার ঢাকায় অটোরিকশা চালান এবং মা মোছাঃ নাজমা বেগম ঢাকায় একটি গার্মেন্টসে কর্মরত। বাবা-মা কর্মস্থলে থাকায় রাজিয়া গ্রামের বাড়িতে তার দাদী আছিয়া বেগমের (৬২) সাথে থাকতো। শনিবার সকাল ৮টার দিকে পরিবারের সদস্যরা তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
ঘটনাস্থলে একটি চিরকুট পাওয়া গেছে, যেখানে সে নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী না করে নিজেই এই পথ বেছে নেওয়ার কথা লিখে গেছে বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
রিপোর্টারের নাম 








