১১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় মেয়েকে ত্যাজ্য করলেন পিতা

মিজানুর রহমান মিলন,
স্টাফ রিপোর্টার :

সুন্দরগঞ্জ উপজেলার ১০ নম্বর শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. দাছিজুল হক (আনিছ) সামাজিক মাধ্যমে এক ঘোষণায় তাঁর প্রাপ্তবয়স্ক কন্যাকে পারিবারিকভাবে ত্যাজ্য করার কথা জানিয়েছেন। তিনি দাবি করেন, তাঁর কন্যা ও জামাতা রাজনৈতিক প্রতিপক্ষের পক্ষে অবস্থান নিয়ে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।
তবে পারিবারিক সূত্রের দাবি, জামাইয়ের জন্য গাড়ি কিনে দেওয়ার বিষয় এবং রাজনৈতিক প্রতিপক্ষকে সমর্থন করাকে কেন্দ্র করে বাবা-মেয়ের মধ্যে বিরোধ চলছিল। এরই একপর্যায়ে তিনি কন্যাকে ত্যাজ্য ঘোষণার সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে মো. দাছিজুল হক (আনিছ)-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজেই কন্যাকে ত্যাজ্য ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় অনেকেই পারিবারিক মতবিরোধের জেরে একজন পিতার নিজের মেয়েকে ত্যাজ্য ঘোষণার সিদ্ধান্তকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন। তাঁদের ভাষ্য, সামান্য পারিবারিক বিরোধ বা রাজনৈতিক মতপার্থক্যের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া অনাকাঙ্ক্ষিত। বিষয়টি এলাকায় বিস্ময়ের জন্ম দিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গাইবান্ধায় মেয়েকে ত্যাজ্য করলেন পিতা

গাইবান্ধায় মেয়েকে ত্যাজ্য করলেন পিতা

আপডেট সময় : ০৫:৩৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬