১০:২০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শাজাহানপুরে রিফাত হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদন্ড

মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার শাজাহানপুরে আট বছরের শিশু রিফাতকে অপহরণের পর নৃশংসভাবে হত্যার দায়ে ৫ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (২১জুন) দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. আনোয়ারুল হক এই রায় ঘোষণা করেন।

একই সাথে ঘটনার সময় নাবালক থাকায় আরও ৫ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, আবুল কালাম আজাদ, সেলিম ইসলাম, মেহেদী হাসান, রাজু মিয়া ও সাগর। রায় ঘোষণার সময় আসামিদের মধ্যে ৮ জন আদালতে উপস্থিত থাকলেও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেলিম ও সাগর এখনো পলাতক রয়েছে।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৮ সালের ১৫ জুলাই গোহাইল ইউনিয়নের শিশু রিফাতকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে আসামিরা। কিন্তু অপহরণের চারদিন পর তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। আজ দীর্ঘ ৮ বছর পর কাঙ্ক্ষিত বিচার পেয়ে আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়েন রিফাতের স্বজনেরা। নৃশংস এই হত্যাকাণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত তা কার্যকরের দাবি জানিয়েছেন তারা।

মিজানুর রহমান মিলন,শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শাজাহানপুরে রিফাত হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদন্ড

শাজাহানপুরে রিফাত হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদন্ড

আপডেট সময় : ০৪:২০:২৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬