০১:১৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার শাজাহানপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এসআই মইনুল আহত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৪০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • ৫২৮ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার শাজাহানপুর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৈ-গাড়ী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোঃ মইনুল ইসলাম আহত হয়েছেন। সোমবার (৯ জুন) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার বনানী ও ফুলতলা এলাকার মাঝামাঝি পেপসি কোম্পানির সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, এসআই মইনুল ইসলাম একটি মামলার তদন্ত শেষে শাজাহানপুর থানা থেকে কৈ-গাড়ী পুলিশ ফাঁড়িতে ফিরছিলেন। পথে বনানী-ফুলতলা সড়কের পেপসি কোম্পানির সামনের এলাকায় কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে। একপর্যায়ে তারা মামলার প্রয়োজনীয় কিছু কাগজপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এ সময় এসআই মইনুল ইসলামের সঙ্গে দুর্বৃত্তদের বাকবিতণ্ডা শুরু হলে এক পর্যায়ে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তার ডান পায়ের হাঁটুর নিচে গুরুতর জখম হয়। ঘটনার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে আহত অবস্থায় এসআই মইনুল ইসলামকে এক অজ্ঞাতনামা অটোরিকশা চালক উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তানোরে ফসলি জমি থেকে কৃষকের লাশ উদ্ধার

বগুড়ার শাজাহানপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এসআই মইনুল আহত

আপডেট সময় : ০১:৪০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬