মিজানুর রহমান মিলন,
স্টাফ রিপোর্টার :
স্থানীয় সরকার বিভাগ বগুড়া সিটি করপোরেশনের প্রথম সচিব হিসেবে পপি খাতুনকে নিয়োগ দিয়েছে। গত ১ জুন তাঁকে এ পদে পদায়ন করা হয়।
পপি খাতুন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের কৃতিসন্তান। তাঁর এ গুরুত্বপূর্ণ পদে নিয়োগে এলাকায় আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
কর্মজীবনে পপি খাতুন প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছেন। তিনি এর আগে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তাঁকে পটুয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়নের জন্য মনোনীত করা হয়েছিল।
প্রশাসনিক দক্ষতা, সততা ও কর্মনিষ্ঠার স্বীকৃতি হিসেবে বগুড়া সিটি করপোরেশনের প্রথম সচিব পদে তাঁর নিয়োগকে এলাকার মানুষ ইতিবাচকভাবে দেখছেন। মহিমাগঞ্জসহ গোবিন্দগঞ্জের সর্বস্তরের মানুষ আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বেও তিনি সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে নিজ এলাকা ও দেশের সুনাম আরও বৃদ্ধি করবেন।
রিপোর্টারের নাম 








