মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সকল ধর্মপ্রাণ মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন শাজাহানপুর উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক ও আমরুল ইউনিয়ন বিএনপি সাবেক দপ্তর সম্পাদক। ডেমাজানী মসজিদ ইবনে তাইমিয়া সাধারণ সম্পাদক মোঃ বিপুল রানা মোল্লা।
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশের সকল মুসলিম ভাইবোনকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক।
মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.)-কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়। তারই নিদর্শনস্বরূপ আমরা প্রতি বছর আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করি। এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কোরবানিকৃত পশুর মাংস আত্মীয়, প্রতিবেশী ও গরিবদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন। পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক—এই কামনা করছি।”
রিপোর্টারের নাম 


















