মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল বাজার ও জামাদারপুকুর এলাকার মাঝামাঝি শালিখা গ্রামের সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই ট্রাক চালক নিহত হয়েছেন।
রবিবার দিবাগত রাত আনুমানিক ৩ ঘটিকার সময় দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুই ট্রাকের একজন করে মোট দুইজন নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সড়কের ওই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ এবং বাংলাদেশ পুলিশ। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে দুর্ঘটনার পর সড়ক থেকে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে ।
রিপোর্টারের নাম 

















