০৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তানোরে প্রয়াত বিএনপি নেতা রফিকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল 

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর তানোর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম রফিকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শেষ বিকেলের দিকে পৌর সদর গোল্লাপাড়া বাজারস্থ বরেন্দ্র ক্যাবল ভবন সংলগ্ন দলীয় কার্যালয়ে পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লার সভাপতিত্বে সভায় প্রয়াত রফিকের স্মৃতি চারন করে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অবসরপ্রাপ্ত প্রভাষক নুরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সম্পাদক আলহাজ্ব আরশাদ আলী, সাবেক পৌর বিএনপি নেতা ওমর আলী, মুন্ডুমালা পৌর বিএনপির সদস্য সচিব সাবেক কাউন্সিলর আতাউর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক নেতা শরিয়তুল্লাহ, সাবেক কাউন্সিলর আব্দুল মান্নান, পৌর কৃষক দলের আহবায়ক সাবেক কাউন্সিলর মশিউর রহমান মুর্শেদ, পৌর যুবদলের আহবায়ক সাইদুর রহমান প্রমুখ। এসময় পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, প্রয়াত রফিকুল ইসলাম রফিক দীর্ঘ দিন ধরে অসুস্থতায় ছিলেন। গত বুধবার সকালের দিকে নিজ বাড়ি  গোকুল গ্রামে ইন্তেকাল করেন। ওই দিন রাত ৯ টার দিকে জানাজার নামাজ শেষে গোকুল গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে ২ সাংবাদিকদের উপর হামলা, গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা

তানোরে প্রয়াত বিএনপি নেতা রফিকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল 

আপডেট সময় : ০৪:০১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬