০২:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ৯ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৪৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ৫৮২ বার পড়া হয়েছে

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের চকঝগড়ু ড্রেনপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ৩ লাখ ৬৫ হাজার টাকা।
শনিবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার এসআই (নিঃ) এস.এম. রাসেল কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, চকঝগড়ু বাজার এলাকায় অবস্থানকালে তারা তথ্য পান, এলাকার বাসিন্দা মোসাঃ জমিলা বেগম তার বাড়িতে বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ গাঁজা মজুদ রেখেছেন। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সঙ্গীয় ফোর্সসহ অভিযানে যায় পুলিশ।
পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক নারীকে সঙ্গে নিয়ে এক ব্যক্তি বস্তা হাতে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে দুজনকে আটক করা হয়। পরে তাদের কাছে থাকা সাদা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে পলিথিনে মোড়ানো ৯টি প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ১ কেজি করে মোট ৯ কেজি গাঁজা পাওয়া যায়। বস্তা ও মোড়কসহ মোট ওজন ৯ কেজি ১৩৫ গ্রাম।
গ্রেপ্তাররা হলেন শিবগঞ্জ উপজেলার বিরামপুর গ্রামের মোঃ রাকিব আলী (৪৮) ও তার স্ত্রী চকঝগড়ু ড্রেনপাড়া গ্রামের মোসাঃ জমিলা বেগম (৪০)।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তানোরে ফসলি জমি থেকে কৃষকের লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে ৯ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৪৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬