০২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

তানোরে ডিজেল ও পেট্রোল তেল অবৈধ মজুদ ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর তানোর উপজেলায় ডিজেল ও পেট্রোল জ্বালানি তেল অবৈধভাবে মজুদ রাখার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১ এপ্রিল) দুপুরে তানোর পৌর এলাকার তালন্দ বাজারে তদারকির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখা এবং অবৈধ মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রি প্রতিরোধে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা খান এ অভিযান চালায়। এ সময় তানোর পৌর এলাকার তালন্দ বাজারের ইদ্রিস আলীর ছেলে আমিনুল ইসলাম (৪৫) তার নিজ বাড়ির পাশ্বে তেল বিক্রি করছিলো তার কাছ থেকে ১৩৮ লিটার ডিজেল ও ৫ লিটার পেট্রোল জ্বালানি তেল অবৈধভাবে মজুদ রাখার দায়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ৩০,০০০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ও ন্যায্য মূল্যে তেল বিক্রি করা হয়।

ইউএনও নাঈমা খান জানান, দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে অবৈধ মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রির চেষ্টা করছে—এই ধরনের অনিয়ম ঠেকাতে নিয়মিত তানোরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে কেউ অবৈধভাবে তেল মজুদ বা বেশি দামে বিক্রির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

গোদাগাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের প্রতিবাদ

তানোরে ডিজেল ও পেট্রোল তেল অবৈধ মজুদ ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় : ০২:০৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬