০২:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শাজাহানপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:০১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৫০৭ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের চেংগুর গ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ ) বিকালে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি।
এ সময় কৃষি জমির উপরিভাগ কর্তন এবং অবৈধভাবে জমির শ্রেণি পরিবর্তনের দায়ে মজিদ নামের এক ব্যক্তিকে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি ভবিষ্যতে আর এ ধরনের অপরাধ করবেন না মর্মে মুচলেকা দেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে একটি এক্সক্যাভেটর জব্দ করে আশেকপুর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নান্নু মিয়ার জিম্মায় দেওয়া হয়। অভিযানে থানা পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি জানান, অবৈধভাবে মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রয়াত আজাহার মাস্টারের স্মরণে তানোরে ইফতার ও দোয়া মাহফিল

শাজাহানপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৫:০১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬