০৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফোন কিনে না দেয়ায় বৈদ্যুতিক খুঁটিতে উঠে আত্নহত্যার চেষ্টা অক্ষত অবস্থায় উদ্ধার করল দমকল বাহিনী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৪৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর তানোরে মোবাইল ফোন কিনে না দেয়ায় পল্লী বিদ্যুতের খুঁটিতে উঠে আত্মহত্যার চেষ্টা করেছেন বাকপ্রতিবন্ধী এক কিশোর। খবর পেয়ে তানোর ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উপস্থিত হয়ে মোবাইল ফোন কিনে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় ২ ঘন্টার পর অক্ষত অবস্থায় ওই কিশোরকে উদ্ধার করেন। ওই কিশোরের নাম সুমন হোসেন (১৫)। সে তানোর উপজেলার পাঁচন্দর ইউপির চিমনা গ্রামের মাহাতাব হোসেনের পুত্র।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটেছে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের চিমনা গ্রামের আলুর জমির মাঠে। সুমনের পিতা ও পরিবার সুত্রে জানা গেছে, বেশ কিছু দিন ধরে সুমন মোবাইল ফোনের জন্য দাবি করে আসছে। আজ দিবো কাল দিবো করে কিনে দেয়া হয়নি। আজ সকালেও মোবাইল ফোনের দাবি করে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়।

পরে কৃষকসহ গ্রামের লোকজন তাকে হাই ভোল্টেজের লাইনের বিদ্যুতের খুটিতে বসে থাকতে দেখে পল্লী বিদ্যুৎ অফিসে মোবাইল ফোনে বিষয়টি অবহিত করা হলে সাথে সাথে ওই লাইনের বিদ্যুৎ বন্ধ করা হয়। পরে তার পরিবার ও তানোর ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে প্রায় ২ ঘন্টা পর ওই বাকপ্রতিবন্ধী কিশোরকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। কিশোরটি বর্তমানে সুস্থ্য রয়েছে। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি করেছে।

তানোর ফায়ার ফায়ার স্টেশনের ইনচার্জ আব্দুর রউফ বলেন, এলাকাবাসী খবরে ঘটনাস্থলে আমরা পৌছাই এবং অক্ষত অবস্থায় সেই কিশোরকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বহিষ্কৃত বিএনপি নেতাদের আঙ্গুল ফুলে কলাগাছ

ফোন কিনে না দেয়ায় বৈদ্যুতিক খুঁটিতে উঠে আত্নহত্যার চেষ্টা অক্ষত অবস্থায় উদ্ধার করল দমকল বাহিনী

আপডেট সময় : ০২:৪৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬