০৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে, জয়ের ব্যাপারে আশাবাদী মুজিবুর রহমান​

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৫৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫২৫ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম মিনাল প্রতিনিধি:
১২ ফেব্রুয়ারি, ২০২৬

​রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনে ১১ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ মুজিবুর রহমান জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন। আজ বৃহস্পতিবার সকালে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই প্রতিক্রিয়া জানান।

​বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন মুজিবুর রহমান। ভোট দেওয়া শেষে তিনি কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

​নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে মুজিবুর রহমান বলেন জনগণ অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন। ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ইনশাআল্লাহ, ব্যালটের মাধ্যমে পরিবর্তনের পক্ষে জনগণের রায় আজ স্পষ্ট হবে।
​তিনি আরও জানান, এখন পর্যন্ত নির্বাচনী এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে আসছেন।

​রাজশাহী-১ আসনে এবার বহুমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে মুজিবুর রহমান তৃণমূলের সমর্থন এবং উন্নয়নের প্রতিশ্রুতিকে পুঁজি করে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।

রাজশাহী গোদাগাড়ী প্রতিনিধি
মোঃ রবিউল ইসলাম মিনাল
01712483534

ট্যাগস :

তানোরে উন্নয়ন কাজের উদ্বোধনে এমপি মুজিবুর রহমান

শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে, জয়ের ব্যাপারে আশাবাদী মুজিবুর রহমান​

আপডেট সময় : ০৩:৫৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬